
মশিউর মিঠু : আজ একটি গৌরবময় ও স্মরণীয় দিনে পরিণত হয়েছে নওগাঁ-৩ আসনের মানুষের জন্য। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রাখলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুল।
জাতীয় সংসদের অধিবেশনে তার এই প্রথম বক্তব্যকে ঘিরে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ এটিকে তাদের প্রতিনিধি হিসেবে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন।
তার বক্তব্যে তিনি নওগাঁ-৩ আসনের সার্বিক উন্নয়ন, এলাকার অবকাঠামো, শিক্ষা, কৃষি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি তিনি জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সংসদের সামনে উপস্থাপন করেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।
এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে এবং তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
স্থানীয়দের মতে, ফজলে হুদা বাবুলের এই প্রথম সংসদীয় বক্তব্য তার রাজনৈতিক জীবনের একটি মাইলফলক, যা ভবিষ্যতে নওগাঁ-৩ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, তার এই সাফল্যে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
উল্লেখ্য, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে চলা এই নেতার হাত ধরেই নওগাঁ-৩ আসনের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
