
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর হাতুর ইউনিয়নের অষ্টগ্রাম মহাশ্মশান ও শিবমন্দির প্রাঙ্গণে আজ আয়োজিত পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠানটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
এ সময় তিনি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আনন্দঘন এই ধর্মীয় আয়োজনে অংশ নেন। সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন ও মানুষের পাশে থাকার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।বারবার নির্বাচিত হাঁটুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত থেকে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেন।
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গঙ্গাস্নান অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির এই পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক
