


মশিউর মিঠু: প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি ফজলে হুদা বাবুলকে মন্ত্রী করার বিনীত আহ্বান
সিএনএন টেলিভিশনের চেয়ারম্যান এক খোলা চিঠির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের জনপ্রিয় নেতা ফজলে হুদা বাবুল-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিনীত আহ্বান জানিয়েছেন।
খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এলাকাবাসীর হৃদয়ে গভীর আস্থা তৈরি করেছে।
চিঠিতে আরও বলা হয়, একজন দক্ষ সংগঠক ও জনবান্ধব নেতা হিসেবে ফজলে হুদা বাবুল ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নেতৃত্ব, সততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ড দেশের বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়।
সিএনএন টেলিভিশনের চেয়ারম্যান তার খোলা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার সুদৃষ্টি কামনা করে বলেন, তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ফজলে হুদা বাবুলের মতো জননন্দিত নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া সময়ের দাবি।
এদিকে, খোলা চিঠিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
