
এসপি স্যারের নির্দেশে নওগাঁর গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তা জোরদার
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সমন্বয়ে যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল ও মহড়া কার্যক্রম চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা ও প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সাধারণ জনগণকে আইন মেনে চলার, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
👉 আইন মেনে চলুন, নিরাপদ থাকুন।
