
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: জনপ্রিয় অনলাইন টকশো ‘টেবিল টক ইউকে’ আজ (রাত ১০টায়) অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে হাসিনা আক্তার-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
আজকের এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে যুক্ত থাকবেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
টকশোতে সমসাময়িক রাজনীতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। দর্শকদের জন্য এটি একটি তথ্যবহুল ও আকর্ষণীয় আয়োজন হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি উপভোগ করতে সবাইকে নির্ধারিত সময় অর্থাৎ রাত ১০টায় হাসিনা আক্তারের ফেসবুক পেজে চোখ রাখার আহ্বান জানিয়েছেন
