
নওগাঁর মহাদেবপুর থেকে মশিউর মিঠু : পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে সম্মাননা জানিয়ে ক্রেস্ট তুলে দেন হাজী আক্কাস, আব্দুস সাত্তার নান্নু, ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রামভদ্র। পরে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন সেকেন্দার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম সাগর। সঞ্চালনায় ছিলেন সেকেন্দার আলী, সদস্য সচিব, মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা তুলে ধরে সকলকে নৈতিকতা, ঐক্য ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।”
দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয।
