
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মহাদেবপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোকেয়া কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফ্ফর রহমান সুকু। এ সময় সংগঠনের কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
