

নওগাঁ প্রতিনিধি জিএম সারোয়ার : আজ ২৪ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলে হুদা বাবুল।
এ সময় তিনি সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং দেশ ও জনগণের কল্যাণে বিএনপির রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। গণসংযোগে এলাকাবাসীর ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফজলে হুদা বাবুল বলেন,
“এসো ধানের শীষের ঐক্য গড়ি—জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
📍 স্থান: ভীমপুর ইউনিয়ন, মহাদেবপুর, নওগাঁ
