
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হরিবাসর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা ফজলে হুদা বাবুল এমপি।
অনুষ্ঠানে ভক্তবৃন্দের অংশগ্রহণে কীর্তন, পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সমাজে শান্তি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকলে।
