
নওগাঁ প্রতিনিধি জি,এম সারোয়ার:
নওগাঁর মহাদেবপুর উপজেলাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে “পরিষ্কার-পরিচ্ছন্ন মহাদেবপুর” শীর্ষক বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।
উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আরিফুজ্জামান। এ সময় তিনি বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং জনস্বাস্থ্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যেখানে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চালানো হয়।
ইউএনও আরিফুজ্জামান সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন মহাদেবপুর গড়ে তোলা সম্ভব।”
এ উদ্যোগের মাধ্যমে মহাদেবপুর উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।
