
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: সম্প্রতি মহাদেবপুর উপজেলার চোরাপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে কৃষকদের সঙ্গে সরাসরি অংশ নিয়ে ধান কাটার কাজে সহযোগিতা করেন তিনি।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাঠে নেমে নিজ হাতে ধান কাটতে দেখা যায় সংসদ সদস্যকে। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদেরও কৃষকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সুখ-দুঃখের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালো লাগার জায়গা। কৃষকদের সঙ্গে সময় কাটাতে পারাটা আমার জন্য আনন্দের।”
স্থানীয় কৃষকরা জানান, একজন জনপ্রতিনিধিকে মাঠে নেমে তাদের পাশে পাওয়ায় তারা অনুপ্রাণিত ও আনন্দিত হয়েছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কৃষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধান কাটার দৃশ্য এলাকাবাসীর মধ্যেও ব্যাপক প্রশংসা।
