
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার: নওগাঁ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য Fazley Houda Bablu।
ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন তিনি। এসময় তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 🤲
