
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলা-এ ৪১১টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। কারামা সলিডারিটির উদ্যোগে এই সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন এবং বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনে স্বস্তি ও আশা জাগায়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কারামা সলিডারিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
