
নওগাঁ মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল Ekattor TV-এর বহুল আলোচিত লাইভ টকশো “একাত্তর জার্নাল”-এ আজ রাত ১১টা ৪০ মিনিটে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য Fazle Huda Babul।
জানা গেছে, অনুষ্ঠানে তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নের ধারা, কৃষি ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করবেন। তার বিশ্লেষণ ও বক্তব্যে উঠে আসবে তৃণমূল জনগণের প্রত্যাশা এবং বাস্তব চিত্র।
এই পর্বটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, বিশেষ করে নওগাঁ অঞ্চলের মানুষের জন্য এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আয়োজন।
📡 প্রচার সময়: আজ রাত ১১:৪০ মিনিট
📺 চ্যানেল: একাত্তর টিভি
👉 দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সরাসরি বিশ্লেষণ ও স্পষ্ট বক্তব্য শুনতে আজই চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।
