
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: ফজলে হুদা বাবুল এমপি।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি সকলকে একসাথে মিলেমিশে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে এক উষ্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
📌 #ঈদ #FazleyHoudaBabul #সবারআগেবাংলাদেশ
