
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযানে সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।
এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা অভিযান এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
