
নওগাঁ প্রতিনিধি জিএম সারোয়ার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন গণমানুষের প্রিয় নেতা জনাব ফজলে হুদা বাবুল। ফলাফল ঘোষণার পরপরই পুরো এলাকাজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই আসনে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর মহাদেবপুর ও বদলগাছীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় জনাব ফজলে হুদা বাবুল বলেন, “এই বিজয় আমার একার নয়—এটি মহাদেবপুর-বদলগাছীর সাধারণ মানুষের বিজয়। আমি সবার জন্য কাজ করতে চাই, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণই হবে আমার প্রথম অঙ্গীকার।”
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কই এই বিজয়ের মূল শক্তি। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
