
নওগাঁর মহাদেবপুর থেকে মশিউর মিঠু:
মহাদেবপুর বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
সৌজন্য সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলকে সংগঠিত রাখা এবং মহাদেবপুর–বদলগাছীর সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে এ শুভ মুহূর্তকে স্বাগত জানান।
ফজলে হুদা বাবুল বলেন, “দলের দুঃসময়ে যারা ত্যাগ ও শ্রম দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই ইনশাআল্লাহ আমরা এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো।”
আলহাজ্ব রবিউল আলম বুলেট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা সবাই একসাথে কাজ করবো।”
এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং ভবিষ্যৎ কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
