
নওগাঁর মহাদেবপুর থেকে জি এম সারোয়ার: ৪৮-নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল-কে মন্ত্রিত্ব দেওয়ার জোর দাবি উঠেছে নওগাঁ জেলাজুড়ে। সাধারণ মানুষ, তরুণ সমাজ, ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা বলছেন—এই জনপদের উন্নয়ন ত্বরান্বিত করতে তাঁর মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন মন্ত্রিসভায়।
কেন মন্ত্রিত্ব চান জেলাবাসী?
🟢 দীর্ঘদিনের মাঠ-সংযোগ ও গণমানুষের পাশে থাকার ইতিহাস
🟢 সংগঠক হিসেবে দক্ষতা ও প্রশাসনিক সমন্বয় ক্ষমতা
🟢 কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে স্পষ্ট ভিশন
🟢 সংকটকালে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা
🟢 তরুণদের কর্মসংস্থান ও স্থানীয় শিল্পায়নে অঙ্গীকার
মহাদেবপুর ও বদলগাছীর বাসিন্দারা বলছেন, “মন্ত্রী হওয়ার মতো যত গুণাবলি প্রয়োজন—দূরদর্শিতা, সততা, নেতৃত্ব, জনসম্পৃক্ততা—সবই তাঁর মাঝে রয়েছে।”
প্রত্যাশা কী?
নওগাঁবাসীর প্রত্যাশা, মন্ত্রিত্ব পেলে তিনি—
🚜 কৃষি ও সেচব্যবস্থায় আধুনিকায়ন
🛣️ গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন
🏫 শিক্ষা-স্বাস্থ্য খাতে মানোন্নয়ন
💼 স্থানীয় শিল্প ও কর্মসংস্থানের বিস্তার
—এই সব খাতে দ্রুত ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করবেন।তিনি চাকরির সুবাদে বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছেন এতে তার অনেক অভিজ্ঞতা পাশাপাশি বাংলাদেশের সমস্ত ইলেকট্রিক মিডিয়া সরকারি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিয়ত টক শো করেন অত্যন্ত দুরো দর্শিতার মাঝে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং সমাধান করে থাকেন।
জেলাবাসীর প্রাণের দাবি—৪৮-নওগাঁ–৩ আসনের এই জনপ্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে জনপদের উন্নয়নের গতি আরও বাড়ানো হোক।সি এন এন টেলিভিশন এর অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান মশিউর মিঠু আশাবাদ ব্যক্ত করেন
