

নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুলকে “সাদা মনের মানুষ” হিসেবে স্বীকৃতি দিয়েছেন সিএনএন টেলিভিশনের চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মশিউর রহমান মিঠু।
তিনি বলেন, নির্বাচনের আগে যেমন সাধারণ মানুষের পাশে ছিলেন, এখনও ঠিক তেমনি—বরং আগের চেয়েও বেশি করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া, তাদের ভালোবাসা দিয়ে আপন করে নেওয়াই যেন তার জীবনের মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, এমপি ফজলে হুদা বাবুল মানুষের মন জয় করেছেন তার আন্তরিকতা, সহজ-সরল আচরণ এবং নিরলস সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে। মানুষের প্রতি ভালোবাসাই তার একমাত্র ধর্ম—এমনটাই মনে করেন অনেকে।
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গও তার এই মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন।
