
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস, মহাদেবপুর, নওগাঁ-এর উদ্যোগে এ অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা জানানো হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামানকে এবং বরণ করে নেওয়া হয় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মোশাররফকে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী ইউএনও মোঃ আরিফুজ্জামানের কর্মদক্ষতা, সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তার দায়িত্ব পালনের সময় উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করা হয়।
অপরদিকে, নবাগত ইউএনও মানজুরা মোশাররফকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তিনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে মহাদেবপুর উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিলো আন্তরিকতা, সম্মান ও শুভকামনায় পরিপূর্ণ।
