
মশিউর মিঠু: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুল দেশবাসীসহ এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের আগমনে পুরনো সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায়, নতুন উদ্দীপনায় জীবনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “বাংলা নববর্ষ আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই উৎসবের মাধ্যমে আমরা সবাই একসূত্রে আবদ্ধ হই। আসুন, আমরা সকলে মিলে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।”
মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সফলতা—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
✨ শুভ নববর্ষ!
