
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাইগাঁ ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, রাইগাঁ ইউনিয়ন শাখা।
