নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার : নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ২ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ইং ২৬/০১/২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানাধীন হাতুর ইউনিয়নের মহিষবাথান গ্রামে অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, মহিষবাথান টু কাটাবাড়িগামী পাঁকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
গোপন তথ্য পাওয়ার পর মহাদেবপুর থানা পুলিশের একটি দল ছদ্মবেশ ধারণ করে এবং পোশাকধারী পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সোহাগ হোসেন (২৫), পিতা—মৃত মোকলেছার রহমান, সাং—মহিষবাথান, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁকে ২ (দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে অপর এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক মাদক ব্যবসায়ীর নাম মোঃ হাই বাবু (৫৫), পিতা—অজ্ঞাত উদ্দিন, সাং—হাতুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি শহিদুল ইসলাম জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
