
নওগাঁর মহাদেপুর থেকে জিএম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার উগ্রাম ইউনিয়নের বাসিন্দা মো. নাইম বাবু তার পিতা মৃত বাবু এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান জমি বিরোধের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে মহাদেবপুর থানাধীন উগ্রাম এলাকায় ভুক্তভোগীর বসতবাড়ির সামনে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে অভিযুক্তরা তাকে বাধা প্রদান করে এবং তার মায়ের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন ১/ মো: এনামুল হক (৪০), পিতা-মৃত মনসুর আলী,২/মো: আরাফাত হোসেন (১৮), পিতা-মোঃ এনামুল হক,৩/মোছা: তুহিন বেগম (৩৩), স্বামী-মোঃ এনামুল হক,৪/ মোছা: আয়েশা বেগম (৪৫), স্বামী-মৃত আক্কাস আলী।উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের কর্ণপুর গ্রামে। চ
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীর মাকে বসতবাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে আহত পরিজান বেওয়া কে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
