
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মাহফুজার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হোসেন মাহমুদ এরশাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ছাগল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মহাদেবপুর, নওগাঁ।
