
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার বড় মহেশপুর-চেরাগপুর এলাকার আদিবাসীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাময়িক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।
পরিদর্শনকালে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দ্রুত তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের আশাবাদ ব্যক্ত করেন।
📅 তারিখ: ৪ এপ্রিল, ২০২৬
#fozlehudababul
