
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: ১০ মে ২০২৬ ইং বিশ্ব মা দিবস উপলক্ষে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মা পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। মায়ের ভালোবাসা, ত্যাগ ও মমতা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে প্রবাসে থাকা ভাই-বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরিবার ও দেশের জন্য তাদের এই অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
বিশ্ব মা দিবস উপলক্ষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রবাসে থাকা সবাইকে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর আহ্বান জানান।
শুভেচ্ছান্তে:
জনাব ফজলে হুদা বাবুল
মাননীয় সংসদ সদস্য
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি)
