
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি জাতীয় সংসদীয় আসনের জন্য ১০ লক্ষ টাকা করে এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী নওগাঁ জেলায় মোট ৬০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা জেলার বিভিন্ন সংসদীয় আসনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হবে।
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই অর্থ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত শর্তাবলী ও নীতিমালা অনুসরণ করে প্রকৃত উপকারভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
