
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: সভাস্থলে পৌঁছালে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন।
এ সময় সংসদ সদস্য উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন, যা পুরো পরিবেশকে করে তোলে হৃদ্যতাপূর্ণ ও প্রাণবন্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, কৃষক দলের নেতা মতি, হান্নান, স্যান্ডোসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ সভার মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়ার বাস্তবসম্মত সমাধানের পথ সুগম হবে।
উল্লেখ্য, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন, যা তাকে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
