
আজ সারাদিন মহাদেবপুর উপজেলার ৬ নং এনায়েতপুর ইউনিয়নের গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে পাড়ায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে ছিলেন তিনি। নেতা যখন জনগণের জন্য লড়াই করেন, তখন তাঁর সহধর্মিণীও নেমে পড়েন জনগণের কাতারে—এই ছবিই আজ এনায়েতপুর ইউনিয়নে ফুটে উঠেছে।
তিনি জনতার উদ্দেশ্যে বলেন—
“আমার পরিচয়—আমি আপনাদেরই একজন। আমি আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় নেতা, মহাদেবপুর–বদলগাছীর মাটি ও মানুষের প্রাণপ্রিয় জননেতা, ধানের শীষের এমপি মনোনীত পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল ভাই-এর সহধর্মিণী।
আজ আমি স্বামীর প্রতিনিধি হয়ে আপনাদের দুয়ারে দুয়ারে এসেছি—আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জন্য আপনাদের মূল্যবান ভোট চাইতে।”
বিশেষভাবে মা ও বোনদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়ে তিনি আরও বলেন—
“আপনাদের এলাকার যেসব সমস্যা আছে—পানি, রাস্তা, শিক্ষা, চিকিৎসা কিংবা নারীদের অধিকার—সবকিছু আপনারা আমাকে বলুন। ইনশাআল্লাহ, আপনাদের ভোটে বাবুল ভাই এমপি নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধানে আমরা ঘরে বসে থাকবো না, মাঠে থেকেই কাজ করবো আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ।”
স্বামীর হয়ে, পরিবারের পক্ষ থেকে, একজন সংগ্রামী নারী হিসেবে তিনি প্রমাণ করেছেন—
ধানের শীষ মানেই পরিবার, ধানের শীষ মানেই দায়িত্ব, ধানের শীষ মানেই জনগণের পাশে থাকা।
এই নির্বাচনী প্রচার-প্রচারণায় সারাদিনব্যাপী সক্রিয়ভাবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মহাদেবপুর উপজেলা শাখার সম্মানিত সহ-সভাপতি,
সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখা,
সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়,
চেয়ারম্যান, ইফফাত ফাউন্ডেশন—
জননেতা জনাব ইমরুল কায়েস সাজু ।
✊✊
🌾 ১২ই ফেব্রুয়ারি — ধানের শীষে ভোট দিন
🌾 গণতন্ত্র বাঁচান, মানুষের অধিকার ফিরিয়ে আনুন
🌾 মহাদেবপুর–বদলগাছীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন
ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হবেই।
বিজয় হবে জনগণের। 🌾✊
