
নওগাঁ থেকে জি,এম সারোয়ার: “এসো হে বৈশাখ, এসো এসো” স্লোগানে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। বর্ণিল সাজসজ্জা, মুখোশ ও ঐতিহ্যবাহী উপকরণে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা (নওগাঁ-৩) এবং তার সহধর্মিনী মুনিরা সুলতানা বাবুল। তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালনের আহ্বান জানান।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন ।
