
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাদেবপুর, নওগাঁ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান করা হবে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে এলাকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে।
