
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল তার রাজনৈতিক জীবনের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কৃষিবিদ হাসান জাফির তুহিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আজকের আমার এই সফলতার পেছনে তুহিন ভাইয়ের অবদান অনস্বীকার্য। তিনি শুধু আমাকে দায়িত্বই দেননি, বরং প্রতিটি ধাপে উপদেশ, দিকনির্দেশনা এবং রাজনৈতিক গাইডলাইন দিয়ে সবসময় পাশে থেকেছেন।”
এমপি বাবুল আরও উল্লেখ করেন, তার রাজনৈতিক পথচলার শুরু থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তুহিনের সহযোগিতা ও পরামর্শ তাকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করেছে।
রাজনীতিতে একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন নেতার এমন আন্তরিক দিকনির্দেশনা তরুণ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মত প্রকাশ করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ধরনের কৃতজ্ঞতা প্রকাশ ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
