
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: আজ রাত ১১টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি (RTV)-এর একটি বিশেষ টকশো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মনোনীত সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
টকশোতে তিনি সমসাময়িক রাজনীতি, উন্নয়ন এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
