
নওগাঁর মহাদেবপুর থেকে জিএন সারোয়ার: ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য সকল এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল আন্তরিক দোয়া ও শুভকামনা প্রকাশ করেছেন।
জনাব বাবুল শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে উজ্জ্বল ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করে বলেন, “পরীক্ষার সময় ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনারা দেশের ভবিষ্যৎ, তাই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন।”
তিনি আরও সবাইকে নিরাপদ পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
