
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সংসদ সদস্য ধনু, নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, মান্দা উপজেলার সংসদ সদস্য ডা. টিপু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক রিপন, বিরোধী দলের আমিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সুধীজন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
রমজানের এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়বে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
