
নওগাঁর মহাদেবপুর থেকে মশিউর মিঠু: নওগাঁর মহাদেবপুরে চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে এক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, অনুষ্ঠানে সমিতির সভাপতি শামসুল আলম বাচ্চু বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি,হাজী আক্কাস, রবিউল আলম বুলেট, সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সুলতান মামুনুর রশিদ মামুন, শাহিন,আলমগীর হোসেন, একরামুল সহ আরো স্থানীয় চাউল কল মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এলাকার শিল্পখাত, বিশেষ করে চাউল কল শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন।
পরে চাউল কল মালিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মাননীয় সংসদ সদস্যের সাথে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় এমপি ফজলে হুদা বাবুল মালিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, এলাকার শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নই স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। এ লক্ষ্যে চাউল কল মালিকদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
