
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬—
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল-এর পক্ষে ধানের শীষের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
এদিন খাজুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামেগঞ্জে, পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ধানের শীষে ভোট চাওয়া হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন ফজলে হুদা বাবুলের সহধর্মিণী মুনিরা সুলতানা ভাবি। তিনি সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।
এসময় মুনিরা সুলতানা ভাবি বলেন,
“এই নির্বাচন শুধু একটি প্রতীক বা ব্যক্তির নয়—এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।”
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনগণের বিপুল সাড়া ও ভালোবাসায় ধানের শীষের এই প্রচারণা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।
🌾 ধানের শীষ—গণতন্ত্রের প্রতীক
🇧🇩 জনগণের শক্তি, জনগণের ভোট
