
নওগাঁ থেকে জি,এম সারোয়ার: সড়ক দুর্ঘটনায় নিহত পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পলাশ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
সম্প্রতি তিনি নিহত পলাশ হোসেনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং তাদের দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।
মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নিহতের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব। পলাশ হোসেনের অকাল মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি
মানুষের পাশে, মানবতার কল্যাণে—ফজলে হুদা বাবুল।
