
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
রবিবার (৩১ মে ২০২৬) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় এমপি ফজলে হুদা বাবুল উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থান: বালুভরা ইউনিয়ন, বদলগাছী, নওগাঁ
তারিখ: রবিবার, ৩১ মে ২০২৬
#FozleyHudaBabul #BNP #Naogaon3 #Badalgachi #Naogaon #উন্নয়ন #খাল_খনন
