
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুরে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও উৎপাদন উন্নয়নের লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে এয়ারেটর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর এলাকায় গুলশা-টেংরা মাছ চাষ ফলাফল প্রদর্শনী খামারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন মানজুরা মোশাররফ।
“ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় মৎস্য অধিদপ্তর, ঢাকা’র উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে এয়ারেটরের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রদর্শনী খামারের চাষি মোঃ সুরুজ আলম জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যাচ্ছে। খামারটির আয়তন ০.৪০ হেক্টর।
অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মহাদেবপুর, নওগাঁ এ কার্যক্রম বাস্তবায়ন করে।
📍 মহাদেবপুর, নওগাঁ
🗓️ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
