
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফজলে হুদা বাবুল সংসদ সদস্য নওগাঁ-৩ সভাপতি,বদলগাছি উপজেলা বিএনপি,নওগাঁ। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার পথে অগ্রযাত্রা শুরু করে এবং ২৫ মার্চের কালরাতে নিরস্ত্র মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। শহীদদের এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
