
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম, তাই তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানজুরা মোশাররফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর, নওগাঁ। তিনি তার বক্তব্যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু হাজী আক্কাস বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ ;স্বপন;মোঃ শহিদুল ইসলাম; মতি সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন ,এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনের প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
