
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুরে তিনদিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত এ মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মাঞ্জুরা মোশাররফ। উপজেলা ভূমি অফিস, মহাদেবপুর, নওগাঁ-এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল বলেন, “ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম সাধারণ মানুষের ভোগান্তি কমিয়েছে এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করেছে।” তিনি ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন , মহাদেবপুরের তোওশিলদার মিজানুর রহমান,হাতুর ইউনিয়নের তোওশিলদার খাজুর ইউনিয়ন তোওশিলদার শিবগঞ্জ ইউনিয়নের তোওশিলদার সভাপুর ইউনিয়নের তোওশিলদার, নাজির মেহেদী হাসান সারবিহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌদ্দুদর রহমান কল্লোল।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈকত দাস, কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও, ওসি হাজী আক্কাস সুলতান, মামুনুর রশিদ মামুন, রাজু, ইমরুল, কায়ে হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জনসেবামূলক এ আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
