
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার: সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় এমপি জাহিদুল ইসলাম ধলু সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “নওগাঁ সদরবাসীর প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নই একটি এলাকার সার্বিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এজন্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে সবাই নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।
