
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার: এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে তিনি বলেন, শীতের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা। তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বারবার নির্বাচিত হাতুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
