
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে ২০২৬) বদলগাছী উপজেলা এলএসডি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এ সময় তিনি কৃষকদের উৎপাদিত ধান-চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
#fozleyhudababul #BNP #Naogaon3
