
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) পদে সৈয়দ আবদাল আহমদের নিয়োগে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমদের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং গণমাধ্যমবান্ধব মনোভাব তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে তথ্য অধিদপ্তর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে তথ্য অধিদপ্তরের সমন্বয় ও সম্পর্ক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংগঠনটি বিশ্বাস করে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, তথ্যপ্রাপ্তির সহজীকরণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তার সদিচ্ছা ইতিবাচক পরিবর্তন আনবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতারা সৈয়দ আবদাল আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
