

৪৮, নওগাঁ-৩ এর নবাগত সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি
নওগাঁ প্রতিনিধি : তিনি এক বার্তায় বলেন, “মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠী প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভাষার অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী মহান শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের আত্মত্যাগ জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে রূপ নেয়।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল ভাষা শহীদদের স্মরণে সকলকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার অনুরোধ করেন।
শেষে তিনি বলেন, “বাংলা আমাদের গর্ব, আমাদের অহংকার। মাতৃভাষার সম্মান রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।”
—
✍️ প্রতিবেদক: জি ,এম সারোয়ার
